STUDENTS DU ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি সংক্রান্ত তথ্য ও পড়াশোনা বিষয়ক আপডেট
https://studentsdurr.blogspot.com/2019/10/blog-post.html
গাঁওগেরামের গিঁরিঙ্গি(পুঁথি গান)- আসলাম প্রধান/লিরিক্স
. . . . . . . . . . গীতিকার ও শিল্পীঃ আসলাম প্রধান
.
#লিরিক্স
লা-শরীক আল্লাহ কয়া ধচ্চি কলমকোনা
করমো হামি গাঁওগেরামের গিরিঙ্গি বর্ণনা ।।
শোনো গেরামবাসী(২) ঢাকাত আসি চলছো হাসি-খেলি,
জানো কি কেও গাঁও'ত ক্যাংকা আইল ন্যা ঠেলাঠেলি?
মামলা-মোকদ্দমা(২) জমিজমা ধ্বংস কচ্চে কেও,
ট্যাকার জন্যে অল্পপানিত দেকছো পুঁটির ড্যাও ?
মস্তান-ভণ্ডসাধু (২) কতাত জাদু, মিছা মামলাবাজ,
নষ্ট কচ্চে বাংলাদ্যাশের বর্তমান সমাজ ।।
দুক্কু নাগে ভাইরে (২) দেকপার পাইরে, গাঁও'ত যকন যাই,
মদ-গাঁজা-ভাং খায়া কারো গালোত চামড়া নাই ।।
চ্যাংড়াপ্যাংড়া যারা (২) ঘরছাড়ারা আইতে-ওছরে ঘোরে,
চান্দাবাজী কত্তিছে কেও আস্তার মোড়ে মোড়ে ।।
বাপ-মাও সর্বশান্ত (২) ওই উদ্ভ্রান্ত ছৈলপৈলগুলাক নিয়া-
মাদক বন্ধে কী করা যায়, দেকপার কই ভাবিয়া । ।
জ্ঞানী-গুণীজনে (২) সোগচরণে দিতিছোম সালাম-
ক্যাংকা করি আক্মো হামরা এলাকার সুনাম! !
ভদ্দরনোকের বাড়ি (২) মাইনসে তারি গপ্পোসপ্পো করে -
জানবার পায়না দুব্বলেরা ভূমিদস্যুর ডরে-
কোনঠে অস্থির আছে (২) গাঁওসমাজে নিরিহ-শান্তরা,
নাটির জোরে দেওয়ানগিরি কত্তিছে ভণ্ডরা!!
দমন করবি ক্যাডা (২) বাপের বেটা- বিবেকবানরা ছিল-
ভণ্ডগুলার অত্যাচারোত সগলে গাঁও ছাড়িল !!
একন শহরমুখী (২) নিছে ঝুঁকি গুণীসন্তানেরা!
চিন্তায় গাঁও'ত থাকপার চায়না ভালো মানুষেরা !!
পালাই পালাই করে (২) দৃরশহরে সুখের বাড়ি বান্দে,
গাঁও'ত একন গাছগাছালি পশুপাখি কান্দে! !
এংক্যা পরিস্থিতি (২) কী ভয়ভীতি গাঁও'ত গেলি দেকি-
মুখ্যসুখ্য মানুষটা মুই করোম ন্যাকানেকি-
এল্যা বিষয় নিয়া (২) যাম ভাবিয়া এই শহরোত থাকি
মোর মনোত কী কষ্ট তোমরা বুঝবার পাচ্চো নাকি!
বুঝলে চেষ্টা করো (২) নড়োচড়ো বন্ধু মহাশয়,
বন্ধ করো বন্ধ করো এল্যা অবক্ষয়!!
একন্যা আব্দার কইরা (২) যাচ্ছোম সইরা, নিতিছোম বিদায়-
ভালো থাইকো,সুখোত থাইকো বন্ধুরা সবায় ।।
পুঁথি ইতি হৈল ।

0 Comments
দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন